নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৮, ৬ মে ২০২১
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেষ হলো মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ
গত এক সপ্তাহ ধরে চলছিলো বিশেষ সেবা সপ্তাহ। আর এই উপলক্ষে পুরো মৌলভীবাজার জেলায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোড, চৌমুহনা, কোর্ট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত পূবালী মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকা, সিটি ফুড বেকারীকে ১৫ হাজার টাকা, আনার মেডিকেল হলকে ১ হাজার টাকা, সিএনজি স্ট্যান্ডে অবস্থিত জনতা ষ্টোরকে ১ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত পূবালী ভেরাইটিজ ষ্টোরকে মূল্য তালিকা না রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহের আজ ছিল ৭ম দিন এবং শেষ দিন। বিশেষ সেবা সপ্তাহের কার্যক্রম মৌলভীবাজারের জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান কর্তৃক ট্রাকশো উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পুরো সপ্তাহ জুড়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারিক কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই, মূল্য তালিকা প্রর্দশন করা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। বিশেষ সেবা সপ্তাহে বাজার তদারকির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সর্বমোট ১৯ টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

বাজার তদারকির পাশাপাশি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্যসমূহ (ট্রাক সেল) যথাযথ নিয়ম মেনে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। উক্ত সেবা সপ্তাহের কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৌলভীবাজার ক্যাব কমিটি, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্য, খাদ্য বিভাগসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ সহযোগিতা করেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























