নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৯, ৮ মে ২০২১
গ্রীনলীফ পরিবারের খাদ্য সহায়তা
করোনাকালের এই রমজানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের গ্রীনলীফ পরিবার। এর মধ্য দিয়ে দরিদ্র ও কর্মহীন ৪৫০ পরিবার পাচ্ছে তাদের খাদ্য সহায়তা।
গ্রীনলীফ পরিবার ও মজুমদার ফাউন্ডেশন এর উদ্যোগে ৪৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও বাস মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক চৌধূরী, সমাজ সেবক আমিনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সারওয়ার মজুমদার ইমন, সেলিম রেজা, শামসুল ইসলাম রাসেল, রুমন আহমদ, নুরুল মজুমদার, আলদীন আলী, জুয়েল আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আগামী ৩ দিনে সুলতানপুর, কাজিরগাও দরগা মহল্লা, সি এন্ড বি কলোনী, হাসপাতাল এরিয়ায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য দীর্ঘ ১৩ বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের স্কোরার ও ক্রিকেট কোচ রুমান মজুমদার। তিনি জানান, ১৩ বছর আগে মাত্র ৭০০ টাকা নিয়ে তাদের এই যাত্রা শুরু, সময়ের সাথে অনেকেই এগিয়ে এসেছেন তার এই মহতী উদ্যোগে। তার পরিচিত ভাই,বোন,বন্ধু-বান্ধব,প্রবাসী আত্নীয় স্বজনসহ দেশ-বিদেশের অনেকেই তার এই মহতী কাজে জড়িত।
সবার সহযোগীতায় গত বছর করোনায় আক্রান্তদের পাশে ৭০০ প্যাকেট সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়ে ছিলো মানবতার সেবায় নিয়োজিত এই পরিবার তার ই ধারাবাহিকতায় এবারও প্রায় ৪৫০ পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে এইসব উপহারের প্যাকেট সেচ্ছাসেবীদের তৈরী করা লিস্ট অনুযায়ী যা রাতের আঁধারে পৌঁছে দেওয়া হবে ঘরে কাউকে এসে নিতে হবে না।
রুমান জানান আমরা শুধু খাবার এর প্যাকেট ই দিচ্ছি না একটি এতিমখানায় ইফতার ও খেলাধুলা সামগ্রী দিচ্ছি। একটি পরিবারকে ঘর তৈরীর জন্য ডেউটিন ও দেওয়া হচ্ছে। একজনকে পড়ালেখার খরছ বাবদ এককালীন সাহায্য করা হয়েছে। আমাদের এই কার্যক্রম দীর্ঘদিন থেকে চলে আসছে, ইনশাআল্লাহ চলবে।
তিনি আরও বলেন, সবাই সবার সাধ্যমতো আমাদের পাশে দাঁড়াবেন এটাই আশা করি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























