মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১৭, ৮ মে ২০২১
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার পেলেন সাড়ে ৪ হাজার অসহায় পরিবার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে অসহায় ও দুস্থ সাড়ে চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দ থেকে অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান।
এছাড়াও পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, অ্যাডভোকেট পার্থ সারথি পাল, সালেহ্ আহমদ পাপ্পু, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টা থেকে বিকালে সাড়ে ৪টা পর্যন্ত পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরিদ্র, অসহায়-অস্বচ্ছল মানুষদের মাঝে এই নগদ অর্থ সহায়তা কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধান করেন মেয়র ফজলুর রহমান।
করোনাকালে সরকারের পক্ষ থেকে আর্থিক এ সহযোগিতা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান অস্বচ্ছল-দরিদ্র মানুষেরা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























