ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ৮ মে ২০২১
আপডেট: ২১:৫১, ৮ মে ২০২১

রমজানে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি

পবিত্র রমজানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার রাজনগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রতিষ্ঠান,  ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। 

শনিবার (৮ মে) ভোক্তা অধিকারের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এবং রাজনগর থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা হয়। এসময় উপজেলার টেংরাবাজার, ভেতর বাজার, মসজিদ রোড, বাগান রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। 

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য এবং কীটনাশক বিক্রয় করা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের  দায়ে  বাগান রোডে অবস্থিত মেসার্স বিরেন্দ্র এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, ভেতর বাজারে অবস্থিত হরিপদ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, টেংরাবাজারে অবস্থিত নিতাই মাষ্টার ব্রাদার্সকে ১ হাজার টাকা, জনকল্যাণ বিজসেনকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। 

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করে দেখা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।  

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়