মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৭, ৯ মে ২০২১
খেলাঘরের খাদ্য সহায়তা পেলো শিশুরা
ঈদকে সামনে রেখে বিভিন্ন শ্রেণির শিশুরা পেলো খাদ্য সহায়তা। দুধ,সেমাই,ময়দা, চিনি, সাবান, শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিশুরা। উত্তরণ খেলাঘর আসর মৌলভীবাজার এই সহযোগিতা প্রদান করে।
রোববার ( ৯ মে) দুপুরে মৌলভীবাজার শিশু একাডেমি প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। শিশু কিশোর সংগঠন উত্তরণ খেলাঘর আসর করোনাকালীন সময়ে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ৮০ জন শিশুকে দেয়া হলো দুধ, সেমাই, ময়দা, চিনি, সাবান, শিক্ষা উপকরণ।

খাদ্য সহায়তা বিতরণের সার্বিক সমন্বয় করেন উত্তরণ খেলাঘর আসর এর সভাপতি শাহাদাত হোসেন,সহ সভাপতি অপরাজিতা রায়, সাধারণ সম্পাদক আব্দুর রব।
উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, গল্পকার আকমল হোসেন নিপু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
উত্তরণ খেলাঘর আসর এর সভাপতি শাহাদাত হোসেন জানান- আজ আমরা মৌলভীবাজার পৌরসভার ভেতরে ৮০ জন বাচ্চাকে খাদ্য সহায়তা দিয়েছি। আগামীকাল কমলগঞ্জের বিভিন্ন জায়গায় ১০০ প্যাকেট দেয়া হবে। ঈদকে সামনে রেখে, ঈদের খাবার ও শিশুখাদ্য শিশুদের আমরা তুলে দিচ্ছি। ঈদ পরবর্তী সময়েও আমরা করোনার এই দুঃসময়ে সহায়তা অব্যাহত রাখবো।

বিগত এক বছর থেকে আমরা নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। খেলাঘর এর সদস্যরা দেশ ও দেশের বাইরে রয়েছেন, তাদের সহযোগিতা, পরামর্শে এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
আইনিউজ/এ.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























