কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:১২, ৯ মে ২০২১
কমলগঞ্জে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে তিনশত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ (ফারুক আহমেদ)।
রোববার (৯ মে) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে সাড়ে তিনশত দরিদ্র অসহায় মানুষকে ঈদবস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থসহ জনপ্রতি ১ হাজার টাকা পরিমাণ সহায়তা প্রদান করেন। এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ ছাড়াও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। কয়েকমাস আগে দুর্ঘটনায় আহত প্রবীণ আওয়ামী লীগ নেতা জামাল মিয়াকে একটি হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এছাড়াও অদম্য মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র লোকদের বিয়েশাদীতেও আব্দুল আহাদ (ফারুক) আর্থিক সহায়তা করে থাকেন। সংস্কৃতিকর্মী সাদেক হোসেন, ব্যবসায়ী সমছু মিয়া, তানবীর আহমেদ জানান, আব্দুর আহাদ (ফারুক) এর মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। তার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























