মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ৯ মে ২০২১
আপডেট: ২৩:০৯, ৯ মে ২০২১
আপডেট: ২৩:০৯, ৯ মে ২০২১
মৌলভীবাজারের পরিবহন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের দূরপাল্লার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের বাসস্ট্যান্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা।
লকডাউনে দীর্ঘদিন থেকে বন্ধ গণপরিবহন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ পরিবহন শ্রমিক। সর্বশেষ, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলাচল শুরু করেছে বাস, তবে শুধু জেলার ভিতরেই। তাই এই বিধিনিষেধে কোনও পরিবর্তন আসেনি দূরপাল্লার পরিবহন শ্রমিকদের।
এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ ও করোনাকালীন উপহার তাদের মধ্যে বিতরণ করেছে মৌলভীবাজার সদর উপজেলা।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























