মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০১:২২, ১১ মে ২০২১
মৌলভীবাজারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে
মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।
সোমবার (১০ মে) সিভিল সার্জন কার্যালয়ের বিবরণী থেকে জানা গেছে, একদিনে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন জেলার একজন বাসিন্দা। যিনি ২৫০ শয্যা হাসপাতালের আওতাধীন।
নতুন শনাক্ত ২ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। যার মধ্যে সদরে ১১৭ জন, সদর হাসপাতালের ১০৬০ জন, শ্রীমঙ্গলের ২৯৮ জন, রাজনগরে ১৩১ জন, কমলগঞ্জের ১৮০ জন, জুড়ীতে ১২৭ জন, কুলাউড়ায় ২৭৮ জন এবং বড়লেখায় ১৬১ জন রয়েছেন।
মারা যাওয়া ২৯ জনের মধ্যে সদর হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৬ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ জন। এর মধ্যে সদর হাসপাতালের ১০০৪ জন, সদরে ১১৭ জন, শ্রীমঙ্গলের ২৭৩ জন, রাজনগরে ১২৮ জন, কমলগঞ্জের ১৬৯ জন, জুড়ীতে ১১৭ জন, কুলাউড়ায় ২৫১ জন এবং বড়লেখায় ১৬০ রয়েছেন।
বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯৯ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৫১৪ জনকে। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১১৫ জন।
সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৪৮ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























