ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ১১ মে ২০২১
আপডেট: ১৭:১৩, ১১ মে ২০২১

মৌলভীবাজারে সজীব ওয়াজেদ জয় পরিষদের শাড়ি-লুঙ্গি বিতরণ

মৌলভীবাজারে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা শাখা।

সোমবার (১০ মে) শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত সংগঠনটির কার্যালয়ের সামনে ২০০টি পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির উপদেষ্টা শফিক মিয়া,  সভাপতি  আবদুল জলিল শাহিন, সহ-সভাপতি শামসুজ্জামান খান শামীম, সম্পাদক মিলাদ আলী, মহিলা সম্পাদিকা রাবেয়া আক্তার, উপ-আইন সম্পাদক কপিল দেব, প্রবাসী ইউনিটের সদস্য শফিকুর রহমান, লিয়াকত আলী, বিকাশ দেব, এস এম তন্ময়, রাজু আহমদ, ফজলুল রহমান হেলালী, শেখ দেলোয়ার, জহিরুল ইসলাম প্রমুখ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়