ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১২ মে ২০২১
আপডেট: ২১:০৪, ১২ মে ২০২১

প্রবাসী বড়ভাইকে বাড়ি আনার সময় সড়ক দুর্ঘটনায় ছোটভাইয়ের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মে) সকাল ৭টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসুক আহমদ জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই প্রবাসী বড় ভাই মাসুক আহমদকে আনতে যান ছোট ভাই আসুক আহমদ। মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে জুড়ী ফেরার পথে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় গাড়িটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়।

পরে স্থানীয়রা মাসুক আহমদ, আসুক আহমদ ও গাড়ি চালককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসুক আহমদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত আসুক আহমদের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়