মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২৭, ১৩ মে ২০২১
মৌলভীবাজার শহরের ৩৭ মসজিদের ঈদের নামাজের সময়সূচি
আগামীকাল শুক্রবার (১৪ মে) মৌলভীবাজারসহ সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে চারিদিকে নিঃশ্বাস ফেলছে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)।
উদ্ভুত পরিস্থিতিতে ঈদগাহ বা খোলা মাঠে ঈদের জামাত হবে না। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ অবস্থায় মৌলভীবাজার পৌর এলাকায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন মেয়র ফজলুর রহমান।
মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন মেয়র। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঠিকভাবে মাস্ক পড়া এবং বারবার স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন মেয়র।
মেয়র বলেন, গত বছরের মতো এবারও বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে হবে।
মৌলভীবাজার পৌর এলাকার মসজিদগুলো ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। মেয়র ফজলুর রহমান স্বাক্ষরিত ঈদের নামাজের সেই সময়সূচি দেয়া হলো।
মৌলভীবাজার পৌর এলাকার ৩৭ টি মসজিদের ঈদের নামাজের সময়সূচি-
১. হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) জামে মসজিদ (দরগাহ): সকাল ৭ টা ও ৮ টা।
২. টাউন দেওয়ানী জামে মসজিদ, চৌমোহনা : সকাল ৭ টা ও ৮ টা।
৩. মৌলভীবাজার জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ) : সকাল ৭ টা ও ৮ টা।
৪. পশ্চিমবাজার বায়তুল শরীফ জামে মসজিদ : সকাল ৬ টা ৩০ মিনিট ও ৭ টা ৩০ মিনিট।
৫. বায়তুল আমান জামে মসজিদ, সৈয়ারপুর স্কুল রোড: সকাল ৭ টা ৩০ মিনিট।
৬. বায়তুল মনওয়ার জামে মসজিদ, কুসুমবাগ স্ট্যান্ড: সকাল ৭ টা ও ৮ টা।
৭. সুলতানপুর জামে মসজিদ : সকাল ৭ টা ও ৮ টা।
৮. কাজিরগাঁও জামে মসজিদ: সকাল ৭ টা।
৯. মুসলিম কোয়ার্টার জামে মসজিদ: সকাল ৬ টা ৩০ মিনিট ও ৭টা ৩০ মিনিট।
১০. সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ: সকাল ৭ টা ৩০ মিনিট।
১১. বায়তুল আনোয়ার জামে মসজিদ, সৈয়ারপুর: সকাল ৭ টা।
১২. বিটিসিএল জামে মসজিদ, শ্রীমঙ্গল রোড: সকাল ৬ টা ৩০ মিনিট ও ৭ টা ৩০ মিনিট।
১৩. পশ্চিম ধরকাপন জামে মসজিদ: সকাল ৭ টা ৩০ মিনিট।
১৪. দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদ, শাহ মোস্তফা রোড: সকাল ৭ টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিট।
১৫. বায়তুল বার জামে মসজিদ, সৈয়ারপুর: সকাল ৮ টা।
১৬. আয়াতুল্লাহ জামে মসজিদ, কুদরত উল্লা রোড, ট্রাক স্ট্যান্ড: সকাল ৭ টা।
১৭. পূর্ব বড়হাট জামে মসজিদ, সকাল ৭ টা ৩০ মিনিট ও ৮ টা ১৫ মিনিট।
১৮. আবু শাহ (রহ.) জামে মসজিদ, পশ্চিম বড়হাট: সকাল ৮টা।
১৯. জেলা পরিষদ জামে মসজিদ: সকাল ৭ টা।
২০. শেখেরগাঁও শাহী জামে মসজিদ, বড়কাপন: সকাল ৮ টা।
২১.বায়তুল মামুর জামে মসজিদ, নওয়াগাঁও: সকাল ৭ টা।
২২.মৌলভীবাজার সদর হাসপাতাল জামে মসজিদ : সকাল ৭ টা।
২৩. বায়তুল শরীফ জামে মসজিদ, শ্যামলী: সকাল ৭ টা ৩০ মিনিট।
২৪. উপজেলা পরিষদ জামে মসজিদ, সদর : সকাল ৭ টা ৩০ মিনিট ও ৮ টা ১৫ মিনিট।
২৫. দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদ: সকাল ৭ টা ও ৮ টা।
২৬. আজাদাবাদ জামে মসজিদ, কোর্ট রোড: ৭ টা ৩০ মিনিট।
২৭. শেখ কাজিম উদ্দিন দরগা মহল্লা জামে মসজিদ: সকাল ৭ টা।
২৮. বনশ্রী জামে মসজিদ: সকাল ৭ টা, ৮ টা ও ৯ টা।
২৯. বড়কাপন বায়তুন নূর জামে মসজিদ, সিলেট রোড: সকাল ৭ টা ৩০ মিনিট ও ৮ টা ৩০ মিনিট।
৩০. শান্তিবাগ জামে মসজিদ: সকাল ৭ টা ও ৮ টা।
৩১. বড়বাড়ি সোনাপুর জামে মসজিদ, বড়বাড়ি: সকাল ৭ টা ৩০ মিনিট।
৩২. গুলবাগ-বেরিরচর জামে মসজিদ, বেরিরচর: সকাল ৭ টা।
৩৩. দ্বারক জামে মসজিদ: সকাল ৬ টা।
৩৪. ধরকাপন জামে মসজিদ, পূর্ব ধরকাপন: সকাল ৭ টা।
৩৫. দর্জিরমহল জামে মসজিদ: সকাল ৬ টা ৩০ মিনিট।
৩৬. কাজিরগাঁও মারকাজ জামে মসজিদ: সকাল ৭ টা ৩০ মিনিট।
৩৭. পশ্চিম ধরকাপন জামে মসজিদ: সকাল ৭ টা ৩০ মিনিট।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকার জামে মসজিদে স্থানীয়ভাবে নিজেদের সময়সূচি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























