সাজু মারছিয়াং
আপডেট: ১১:২৬, ১৪ মে ২০২১
লাউয়াছড়া বনের নিস্তব্ধ প্রকৃতিতে আপন মনে বন্যপ্রাণী
চশমাপরা বানর
টানা খরায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানও যেন প্রাণ হারিয়েছিল। গাছের পাতাগুলো হারিয়েছিল তাদের চিরচেনা সবুজ রং। গত দুই দিনের বৃষ্টিতে লাউয়াছড়া যেন আপন রূপ ফিরে পেয়েছে। নিস্তব্ধ বনের প্রাণ বন্যপ্রাণীরাও আপন মনে খেলা করছে। ঘুরে বেড়াচ্ছে বনে ও গাছগাছালিতে।
বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে এ চিত্র দেখা যায়। ১৯৯৬ সালে সিলেট বন বিভাগের পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনের ১২৫০ হেক্টর এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। এ বনে বিরল প্রজাতির উল্লুক, চশমা পরা বানর, লজ্জাবতী বানর, বন রুই, মেছো বাঘ, মায়া হরিণ, বিভিন্ন জাতের সাপ ও নানা জাতের পাখির অভয়াশ্রম। বিরল প্রজাতির গাছসহ বিভিন্ন জাতেলির সারি সারি অবস্থান এ বনে। এ বনের ভেতর নানা জাতের গুল্ম, লতা বাঁশ, বন্য শূকর হলুদ কচ্ছপ পর্যটকদের টানে।
`উল্টোলেজি বানর` যা শুকর লেজি বানর নামে পরিচিত
কিছুদিন আগেও হাজারো পর্যটকের আগমনে মুখর থাকত এলাকা। তাদের হই-হুল্লোড় বনের শান্ত নিবিড় পরিবেশ হারিয়ে ফেলেছিল লাউয়াছড়া। মানুষজনের পদভারে এ বনের বন্যপ্রাণীর দেখাও অনেকটা মেলত না। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ বন্ধ হয়ে যায়। পর্যটকশূন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান এখন তার আগের পরিবেশে ফিরে গেছে।
বৃহস্পতিবার (১৩ মে) লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, মনের আনন্দে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে। বানরগুলো এক গাছ থেকে আরও এক গাছে লাফিয়ে বেড়াচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শোনা যায় মহাবিপন্ন উল্লুকের আওয়াজ। সতেজ সবুজ পাতার ভেতরে চশমাপরা বানরকে খেলা করতে দেখা যায়। বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল বন মোরগ। বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ। বনের মধ্যে মায়া হরিণকেও ঘুরে বেড়াতে দেখা গেল।
পুরুষ উল্লুক
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা রনি সুছিয়াং বলেন, ১৯৯৬ সালের পর এই প্রথম এ উদ্যান তার নিজস্ব চেহারা ফিরে পেয়েছে। নেই মানুষজনের চেঁচামেচি-চিৎকার। আর এ কয়েকদিনের বৃষ্টিতে বন তার হারিয়ে যাওয়া সতেজতা ফিরে পেয়েছে। এতে বন্যপ্রাণীগুলোও নিঃশঙ্কচিত্তে ঘুরে বেড়াচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, দুই দিনের বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান সতেজ হয়ে উঠেছে। বনের প্রাণীগুলো এখন মহাআনন্দে ঘুরে বেড়াচ্ছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























