মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪০, ১৫ মে ২০২১
এতিমখানায় ইফতার ও খেলাধুলা সামগ্রী দিয়ে শেষ হলো গ্রিন লিফ পরিবারের উপহার বিতরণ
স্থানীয় ক্রিকেট কোচ ও আন্তর্জাতিক স্কোরার রেজওয়ান মজুমদার রুমান এর উদ্যোগে এবারও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রিন লিফ পরিবার ও মজুমদার ফাউন্ডেশন।
দীর্ঘ দিন থেকে বিপন্ন ও অসহায়-দরিদ্র মানুষের সেবা করে আসছে আসা গ্রিন লিফ পরিবার। এবারও পবিত্র রমাদ্বানে গরীব ও অসহায় মানুসের পাশে দাাঁড়ায় গ্রিন লিফ পরিবার। এ বছরের কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।
উদ্যোক্তা রুমান মজুমদার বলেন, এ বছর ৪০০ মানুষের মাঝে এই সাহায্য পৌঁছে দেওয়ায় লক্ষ্য ছিলো। পরে প্রায় ৫৫০ জন মানুষের মাঝে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়। এছাড়া একটি পরিবারকে ঘর তৈরির জন্য কিছু ঢেউটিন দেয়া হয়েছে। একটি এতিম খানায় ১০০ মানুষের ইফতার ও খেলাধুলা সামগ্রী ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, টেপ, স্ট্যাম্প, ফুটবল, বলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন রেকেট ও ফ্লাওয়ার পৌঁছে দেওয়া হয়। নামাজের জন্য একটি ওয়াল ফ্যান দেয়া হয়েছে। অসুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা ও শিক্ষা সামগ্রী কেনার জন্য এককালীন সাহায্য দেয়া হয়েছে।
রুমান মজুমদার বলেন, প্রায় ১৩ বছর আগে নিজের বন্ধুদের নিয়ে মাত্র ৭০০ টাকা নিয়ে তাদের যাত্রা শুরু হয়। যা আজ বেশ বড় পর্যায়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগে আমরা ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, শিশুদের কাপড় দিতাম। কিন্তু গত বছর থেকে আমরা খাবার সামগ্রী বিতরণ করছি। গত বছর আমরা করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। এবারও প্রায় ৫৫০ পরিবারের কাছে রাতের আঁধারে পৌঁছে দেওয়া হয়েছে এসব উপহারের প্যাকেট। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তালিকা করে ঘরে ঘরে তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমার বড় ভাই সারওয়ার মজুমদার ইমন ও পরিবারের সদস্য ছাড়াও নিকট আত্মীয়, বন্ধু ও পরিচিতজন দেশ ও প্রবাস থেকে সবসময় সহযোগিতা করেন। এবারও তারা এগিয়ে এসেছেন।
তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান রুমান। ভবিষ্যতে ও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে রুমান বলেন সবাই সবার জায়গা থেকে এগিয়ে এলে কাউকে আর না খেয়ে কস্টে দিনযাপন করতে হবে না।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























