ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ১৪ মে ২০২১
আপডেট: ১৯:১০, ১৪ মে ২০২১

বড়লেখা পৌর শহরে `পাগলা কুকুরের আতঙ্ক`, আহত অর্ধশত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় ছড়িয়েছে পাগলা কুকুরের আতঙ্ক। ওই এলাকায় পাগলা কুকুড়ের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৩ জন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত ৩৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়, বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় শহরের হাজীগঞ্জ বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, খবর পেয়ে পৌরসভার লোকজন স্থানীয়দের সহায়তায় ‘পাগলা’ কুকুরটি মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রশান্ত কুমার পাল জানান, ‘রাত ৭.৫২ মিনিটে কুকুরের কামড়ে আহত প্রথম ব্যক্তি চিকিৎসা নেন। এরপর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট ৩৩ জন হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ‘পাগলা’ কুকুর আচমকা পৌর শহরের হাজীগঞ্জ বাজারে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে বাজারে ঈদের কেনাকাটা করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র (২) রেহান পারভেজ রিপন বলেন, ‘পাগলা কুকুরটি প্রায় ৫০ জন মানুষকে কামড়িয়েছে। ঈদের বাজারে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌরসভার লোকজন ঘটানাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গিয়ে কুকুরটিকে মেরে মাটিতে পুতে ফেলা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়