ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ১৮ মে ২০২১
আপডেট: ২৩:৪৫, ১৮ মে ২০২১

শ্রীমঙ্গলে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে উদনাছড়া ব্রীজের কাছে একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি সেখানে সিআইডি ও পিবিআই কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যাওয়া নি। ওই নারীকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, ওই নারীর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীমঙ্গল থানা, পিবিআই, ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/ এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়