ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৮, ১৯ মে ২০২১
আপডেট: ১৭:৩৪, ১৯ মে ২০২১

সাংবাদিক হেনস্তাকারীদের শাস্তি চায় মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজা

অনুসন্ধানী সাংবাদিক ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের শাস্তি চায় মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজা। রোজিনা ইসলামের মুক্তি ও হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুটি সংগঠনের মৌলভীবাজারের সাংবাদিকেরা।

বুধবার (১৯ মে) দুপুরে প্রেসক্লাব সম্মুখে মৌলভীবাজার প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বর্ষিয়ান সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে নিশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তাকারি স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিবকে আইনের আওতায় আনার দাবি জানান।

এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজার সাধারণ সম্পাদক বকশি মিছবাউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী,  সালেহ এলাহী কুটি, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়