নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
আপডেট: ২১:০৮, ১৯ মে ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বড়লেখায় মানববন্ধন
অনুসন্ধানী সাংবাদিক ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাব। রোজিনা ইসলামকে হেনস্তারও বিচার চান বড়লেখার সাংবাদিকরা।
বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে বড়লেখা পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বড়লেখা প্রেসক্লাব সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন, লন্ডন প্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন, সমাজসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ইউকের বড়লেখা প্রতিনিধি নাজিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল ও সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম।
এসময় উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, একাত্তর কথা প্রতিনিধি আদিব মজিদ, মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলু, খোলা কাগজ প্রতিনিধি রিপন দাস ও সোনালী খবর প্রতিনিধি মস্তুফা উদ্দিন, ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না, মুক্তিযোদ্ধা সন্তান শুভাশিষ দে শুভ্র, নাট্যকর্মী হানিফ পারভেজ, ব্যবসায়ী আব্দুল আজিজ, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, আইনজীবী সহকারি গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে। শুধু রোজিনা ইসলাম নয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংবাদিকদের ওপর যেভাবে হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা ঘটছে, তা উদ্বেগজনক। তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তির পাশাপাশি হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























