মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:০৮, ২০ মে ২০২১
জোড়া লাগা দুই বোনের মৃত্যু
মৌলভীবাজারের জোড়া লাগা দুই কন্যাশিশু মারা গেছে। বুধবার (১৯ মে) রাতে দুই বোন ‘হাসি’ ও ‘খুশি’ ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসি ও খুশি-এর বাবা জুয়েল আহমদ টেলিফোনে আইনিউজকে তাঁর মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জোড়া লাগা দুই নবজাতকের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চান দরিদ্র জুয়েল আহমদ। তাদেরকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার নগদ অর্থ সহায়তা দেন।
জুয়েল আহমদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের সিংরাউলি গ্রামে। তিনি শমসেরনগর বাজারের ফুটপাতে পান বিক্রি করেন।
মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে গত ৫ মে দুই যমজ কন্যাশিশুর জন্ম হয়। দুইবোনের বুক ও পেট একসাথে জোড়া লাগানো ছিলো। তবে তাদের মাথা, হাত, পা, মুখ ও অন্যান্য অঙ্গ ছিলো আলাদা। তাদের আলাদা করতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
দরিদ্র জুয়েল আহমদ দুই মেয়ের নাম রাখেন হাসি ও খুশি।
জানতে চাইলে সর্বশেষ গত সোমবার (১৭ মে) বিকেল জুয়েল আহমদ আইনিউজকে মোবাইল ফোনে জানিয়েছিলেন, দুই বোন সুস্থ আছে। ঠিকমতো প্রস্রাব-পায়খানা করছে। প্রথমে একদিন মুখে মায়ের বুকের দুধ দেওয়া হয়েছিলো। তারা সেটা খেয়েছে। পরে স্যালাইন দেওয়া হয়।
জুয়েল আহমদ জানিয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন। তারা সে অপেক্ষায় আছেন।
মৌলভীবাজারে শিশু দুটি জন্ম নেওয়া প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামীম আলম বলেছিলেন, ‘আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হাড় এবং পাকস্থলী আলাদা কি-না। এগুলো আলাদা হলে অস্ত্রোপচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে হবে।’
তবে এসব ক্ষেত্রে অস্ত্রোপাচারের পর জোড়া লাগানো শিশুদের সাধারণত বাঁচানোর ঘটনা বিরল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।
জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির চার বছরের আরেকটি কন্যা শিশু রয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























