ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ২০ মে ২০২১
আপডেট: ২০:৪৬, ২০ মে ২০২১

পরিচ্ছন্ন মৌলভীবাজার শহর গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চান মেয়র

ব্যবসায়ীদের সাথে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের মতবিনিময়

ব্যবসায়ীদের সাথে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের মতবিনিময়

পরিচ্ছন্ন ও ময়লা আবর্জনামুক্ত মৌলভীবাজার শহর গড়তে পশ্চিমবাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র ফজলুর রহমান।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শহরের পশ্চিমবাজারে বিজনেস ফোরাম কার্যালয়ে এ মতিবিনিময় সভায় নেতৃস্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।  

সভাপতিত্ব করেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও দ্য মৌলভীবাজার চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডা. এম এ আহাদ।

কোদালালিছড়াকে ময়লা-আবর্জনামুক্ত রাখা, যত্রতত্র ময়লা না ফেলে বিনে ময়লা ফেলা, ড্রেনে ময়লা না ফেলা ইত্যাদি বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন মেয়র ফজলুর রহমান। 

ব্যবসায়ীরাও একটি পরিচ্ছন্ন, সুন্দর শহর গড়তে মেয়রকে সার্বিক সহযোগিতার কথা বলেন।
সিদ্ধান্ত হয় প্রত্যেক দোকানের সামনে বালতি বা বিনে ময়লা রাখবেন ব্যবসায়ীরা। পৌরসভা সেই ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। 

এদিকে কিছু কিছু ব্যবসায়ী দোকানের সামনে ভাসমান ভ্যানগাড়ি চালকদের বসিয়ে দিচ্ছেন। যে কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। মতবিনিময় সভায় এ বিষয়ে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র ফজলুর রহমান।

মতিবিনময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিজনেস ফোরামের আহ্বায়ক নুরুল ইসলাম কামরান, বিশিষ্ট ব্যবসায়ী প্রাণ গোপাল রায়, মৌলভীবাজার পৌরৈসভার সাবেক নির্বাহি প্রকৌশলী আবুল হোসেন, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা, পৌরসভার সহকারী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, শাহাদাত হোসেন, বিজনেস ফোরামের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন আহমদসহ বিজনেস ফোরামের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সাদিক আহমদ অয়েছ, শামস আল নাহিয়ান শাওন, সুলতান আহমদসহ বিজনেস ফোরামের তরুণ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়