ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২০ মে ২০২১
আপডেট: ২০:৪৪, ২০ মে ২০২১

ফিলিস্তিনে হামলা ও সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তার প্রতিবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়লি দখলদার বাহিনীর হামলা ও সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে মৌলভীবাজারের কয়েকটি প্রগতিশীল সংগঠন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর জয়েস। ছাত্রফ্রন্ট জেলা কমিটির সহ-সভাপতি বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি মহিদুর রহমান, যুব ইউনিয়ন জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি পিনাক দেব, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াত, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক রাজিব সুত্রধর এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বেলাল তালুকদার।

এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা ও মতপ্রকাশের ক্ষেত্রে বিতর্কিত কালাকানুন বাতিলের দাবি জানান। একই সাথে গাজায় ইসরায়েলি জায়নবাদী আগ্রাসন বন্ধের জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়