শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০৯:২৮, ২১ মে ২০২১
কুলাউড়ায় উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত মহাবিপন্ন বনরুই
মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধার করে আনা মহাবিপন্ন বনরুইটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(২০মে) সন্ধ্যায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা শাহিদুল ইসলাম, বন্য প্রাণী রক্ষায় শ্রীমঙ্গল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থৌউনাোজাম, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা।
এর আগে গত বুধবার মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকা রাঙ্গিছড়া জাপান পুঞ্জি থেকে বন বিভাগের অভিযানে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ, র্যাব, পুলিশ ও পরিবেশকর্মীদের সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। প্রাণীটিকে পুঞ্জির পাহাড়ি ছড়া থেকে বাড়িতে এনে রেখেছিলেন এক লোক।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ইংরেজিতে এই প্রাণীটিকে চায়নিজ পেনগোলিন বলা হয়। বনরুই একধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্যপ্রাণী। রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকায় এটি বনরুই নামে পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN)লাল তালিকা অনুযায়ী বনরুই পৃথিবীব্যাপী মহাবিপন্ন প্রাণী।
তিনি আরও জানান, বনরুই গহিন বনে ১০-১৫ ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে। এরা নিশাচর ও লাজুক প্রকৃতির। গভীর রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বাইরে বেরোয়। আবার ভোরের আগেই সুড়ঙ্গে ঢুকে যায়। পিঁপড়া, পিঁপড়ার ডিম ও উইপোকা বনরুইয়ের প্রধান খাবার। বনরুই বছরে একবার বাচ্চা দেয়। এর পায়ের নখ ও পাতা খুবই শক্তিশালী। এরা রাতে দ্রুত চলাচল করতে পারে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























