ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ২২ মে ২০২১
আপডেট: ২৩:২৬, ২২ মে ২০২১

বড়লেখায় ৮০০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ

মৌলভীবাজারের বড়লেখার ৮০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধকল্পে মৌলভীবাজার জেলা পরিষদ প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এগুলো বিতরণ করেছে। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, এক পিস মাস্ক, একটি হ্যান্ড স্যানিটাইজার ও একটি সাবান দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ মে) দুপুরে জেলা পরিষদ জনমিলনায়তন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) খোদেজা খাতুনের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা  ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও সদর ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, আজিম উদ্দিন, জেরিন আক্তার ও জুবেদা ইকবাল, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, আজির উদ্দিন, ময়নুল হক, প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/ এ.জে লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়