কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৭, ২২ মে ২০২১
আপডেট: ২৩:৩৭, ২২ মে ২০২১
আপডেট: ২৩:৩৭, ২২ মে ২০২১
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীর জায়গা অবৈধ দখলমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত কুমড়াকাপন মৌজার নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























