ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৬, ২২ মে ২০২১
আপডেট: ০০:০০, ২৩ মে ২০২১

কমলগঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

‘আমাদের সমাধান প্রকৃতিতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।

শনিবার (২২মে) বিকেল ৪টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া ওয়ার্ল্ড লাইফ রেসকিউ সেন্টারে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্ব বিষয় নিয়ে পরিবেশবাদী সংগঠন (বাপা)-এর আয়োজনে বনবিভাগের সহযোগিতায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার পরিবেশবাদী সংগঠনগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার সভাপতি আব্দুল করিম কিম এর সঞ্চালনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা মৌলভীবাজারের আহবায়ক সালেহ সোহেল, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন শ্রীমঙ্গল এর সভাপতি জলি পাল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পরিবেশবাদী ও সাংবাদিক রিপন দে, সাংবাদিক আফরোজ আহমদ, সাংবাদিক এসকে দাস সুমন, সাংবাদিক শিমুল তরফদার, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ এর সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ শাখার সম্পাদক ও দৈনিক দিনকাল কমলগঞ্জ প্রতিনিধি মো. আহাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ প্রমুখ।

সভায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পরিবেশবাদী ও সাংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।

এ সময় বক্তারা লাউয়াছড়া জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্বসহ বন ও বণ্যপ্রাণী রক্ষার বিষয়ে বেদখলকৃত বনভূমি উদ্ধার নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বৃক্ষরোপন করে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২১-এর সমাপ্তি ঘোষণা করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়