মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:২৩, ২৩ মে ২০২১
করোনা কেড়ে নিলো এক উদীয়মান ব্যবসায়ীর প্রাণ
করোনাভাইরাস কেড়ে নিল মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোহেল বখস (৩২) নামে এক উদীয়মান ব্যবসায়ীর প্রাণ।
রোববার (২৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই প্রাইভেট হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডাক্তার উজ্জল।
মৃত সোহেল বখস উপজেলার পাঠানটুলা গ্রামের মোস্তফা বখসের ছোট ছেলে। তিনি রাজনগর বখস মটরসের স্বত্তাধিকারি।
পরিবার সূত্রে জানা যায়, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। পরে তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করানো হলে চারজনের পজিটিভ আসে।
হাসপাতালে ভর্তির পর সোহেল বখসের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। সবশেষ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, দুই মাস আগে মোস্তাফা বখসের আরেক ছেলে সুয়েব বখস আফ্রিকা থেকে দেশে আসেন। ধারণা করা হচ্ছে প্রবাসী ভাইয়ের থেকে আক্রান্ত হয়েছেন সোহেল বখস।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























