মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০৯:২৭, ২৪ মে ২০২১
ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর চলে গেলেন মা
মা ও ছেলে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেলেন মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে।
রোববার (২৩ মে) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। এর ১২ ঘণ্টা পর রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মা দুল বাহার বকস (৬২)।
পারিবারিক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। সেসময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজিটিভ আসে। তারা সকলেই তখন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।
সোহেল বকসের মা দুল বাহার বকস
কিছুদিন আগে সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে আসেন।
কিন্তু সিলেটে চিকিৎসাধীন সোহেল বকসের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। সবশেষ তাকে হাসপাতালের আইসিইউতে (ইনটেনসি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে মারা যান করোনা আক্রান্ত সোহেল।
এর ১২ ঘণ্টা পরেই চলে যান মা দুল বাহার। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
সোহেল বকসের প্রতিবেশী রিভান বকস জানান, সোহেল বকসের বাবা মোস্তফা বকস ও তার ভাই-ভাবি করোনামুক্ত হলেও তারা কোভিড পরবর্তী শারীরিক দুর্বলতায় ভুগছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























