শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:৫৩, ২৪ মে ২০২১
‘তারা নিজেও করবে না, অন্যদের করতেও দেবে না’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন দাবিতে পৌরসভায় অবস্থান কর্মসূচী পালন করেছে হরিজন সম্প্রদায়ের লোকজন। এদের সকলেই শহরতলীর হরিজন পল্লীর বাসিন্দা। তারা পৌর শহরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে।
সোমবার (২৪ মে) সকালে পৌরসভার সামনে হরিজন সম্প্রদায়ের প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘণ্টা খানেক পৌরসভায় অবস্থান কর্মসূচি পালনের পর তারা পৌরসভার কর্মকর্তাদের সাথে কথা বলেন।
হরিজন পল্লীর সর্দার রঞ্জন হরিজন বলেন, আমরা শহরের সব ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু আমরাই থাকি সবচেয়ে খারাপ পরিবেশে। আমাদের ভালো শৌচাগার নেই, বিশুদ্ধ পানি নেই, আমাদের ঘরগুলোর অবস্থাও খুবই শোচনীয়। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে থাকি। পৌরসভা থেকে আমরা যে মজুরি পাই তা খুবই কম। এ মজুরি দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর। পৌরসভার কাছে টয়লেট, পানির ব্যবস্থা, ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করলেও তারা এ নিয়ে গুরুত্বই দিচ্ছেন না।
তিনি আরও বলেন, উপজেলার ইউএনও স্যার আমাদের জন্য পানির ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা করার জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। পৌরসভা থেকে এই কাজ বন্ধ করে দিয়েছে। তারা নিজেও কাজ করবে না অন্য জনকেও কাজ করতে দিবে না। এই কারণে আমরা আজ ঘটি-বাটি সব নিয়ে পৌরসভায় একত্রিত হয়েছি। আমাদের দাবি না মানলে আমরা কাল থেকে কাজ করা বন্ধ করে দিবো।
এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম বলেন, ২০১৯ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৬০টি আধুনিক ঘর নির্মাণ করে দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছিলো। এই ঘরগুলোতে টয়লেট, পানি সব ব্যবস্থা থাকবে। করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে এখনও বরাদ্দ আসে নি। তাই কাজগুলো করা হয়নি।
উপজেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়ে করা কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভার ভিতরে কাজ করতে চাইলে পৌরসভাকে জানাতে হবে।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























