ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ২৪ মে ২০২১
আপডেট: ১৮:৪৩, ২৪ মে ২০২১

দেশে বেড়াতে এসে লাশ হলেন যুক্তরাজ্যপ্রবাসী

দেশে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন আব্দুল আহাদ (৪৩) নামে এক প্রবাসী। সোমবার (২৪ মে) বিকেল ৩ টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পূর্ব ইলাশপুর পাখিউড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আহাদ  কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের রফিক মিয়ার ছেলে। সম্প্রতি ছুটি কাটাতে যুক্তরাজ্য থেকে দেশে আসেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে কুলাউড়ায় ফিরছিলেন আহাদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন আইনিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

আইনিউজ/টি.জে/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়