ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৪ মে ২০২১
আপডেট: ২১:১৪, ২৪ মে ২০২১

ভারত ফেরত সেই প্রবাসীর বাসার দুই নারীর করোনা শনাক্ত

কুলাউড়ায় ভারত থেকে আসা প্রবাসীর বাসার দুই নারীর করোনা শনাক্ত হয়েছে। করোনা টেস্টে তাঁদের ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে।

রোববার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আসা রিপোর্টে ওই প্রবাসীর বাসার দুই নারীসহ তিনজনের করোনা শনাক্ত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ পৌর শহরের মাগুরা আবাসিক এলাকায় ওই প্রবাসীর বাসা আবারও লকডাউন করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২২ মে) ভারত থেকে আসা প্রবাসীসহ তাঁর বাসার ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমেইলে আসা রিপোর্টে ওই প্রবাসীর রিপোর্ট নেগেটিভ আসলেও তাঁর বাসার দুই নারীর করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত দুই নারী ওই প্রবাসীর ছোট ভাইয়ের স্ত্রী ও শ্যালিকা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, ভারতীয় প্রবাসীর বাসায় শনাক্ত হওয়া দুই নারীর করোনা ভেরিয়েন্ট পরীক্ষার জন্য রোগত্বত্ত বিভাগকে জানাবো। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ভারত থেকে আসা প্রবাসীর বাসার দুই নারীর করোনা শনাক্তের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আমরা ওই এলাকায় গিয়ে বাসাটি লকডাউন করেছি।

প্রসঙ্গত, ভারতের গোয়হাটি থেকে ঈদের প্রায় এক সপ্তাহ আগে কুলাউড়ার পৌর শহরের নিজ বাসায় আসেন এক প্রবাসী (৪০)। প্রায় দুই সপ্তাহ পর বৃহস্পতিবার (২০ মে) বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানতে পেরে ওই ভারত ফেরত প্রবাসীর বাসা লকডাউন করেছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়