মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ২৫ মে ২০২১
আপডেট: ১৯:৪১, ২৫ মে ২০২১
আপডেট: ১৯:৪১, ২৫ মে ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় নতুন শনাক্ত হয়েছে ৯ জন এবং সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১৮ জন।
মঙ্গলবার (২৫ মে) সিভিল সার্জন কার্যালয়ের কোভিড সংক্রান্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বিবরণী অনুযায়ী, নতুন শনাক্ত ৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ জন এবং কমলগঞ্জের একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি রাজনগরের বাসিন্দা। ফলে জেলায় করোনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৬ জন, রাজনগরে ৩ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।
বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১০৩ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























