মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:০২, ২৬ মে ২০২১
সিপিএএম-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে সিপিএএম-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে উদযাপিত হল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার(CPAM)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের ছিলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া।
এদিকে রাতে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় দিনের কার্যক্রম। রাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএএম এর উপদেষ্টামন্ডলীর সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ, সিপিএএম সভাপতি ফকরুল ইসলাম রাজু ও সম্পাদক ইমামুল হক রিপন, সিনিয়র সদস্য দেলোয়ার চমন, গাজী আবেদ আহমদসহ সিপিএএম-এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথি ও সিপিএএম সদস্যরা
সিপিএএম সভাপতি ফকরুল ইসলাম রাজু বলেন, মহামারি করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সংক্ষেপে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পৃথিবী স্বাভাবিক হলে আমরা আগামীতে যথানিয়মে খেলাধুলা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবো।
উল্লেখ্য- ২০১৩ সালের ২৪ মে জেলা সদরের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় সিপিএএম। দীর্ঘ ৮ বছর যাবত ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখেেআসছে সংগঠনটি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























