মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:৫৫, ২৬ মে ২০২১
কলেজ ছাত্রীকে গণধর্ষণ মামলায় চা বাগান ম্যানেজার গ্রেফতার
কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলার আসামি মৌলভীবাজারের কাশীপুর চা বাগানের সাবেক ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ মে) বিকেলে বড়লেখা থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যার পর তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় গত বছরের একটি গণধর্ষণের মামলা রয়েছে।
এই ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির তথ্যটি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং বিভিন্নভাবে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। আমাদের তদন্তে তাঁকে প্রাথমিকভাবে অভিযুক্ত মনে হয়েছে।
এদিকে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত আতাউর রহমান প্রভাবশালী ছিলেন। গ্রেফতারের আগ মুহুর্তেও বিভিন্নভাবে প্রভাব সৃষ্টির চেষ্টা করেন। অনেকেই তদবির করেন তার পক্ষে। তবে প্রশাসনের শক্ত অবস্থানের কারণে সে আটক হয় এবং ধর্ষণের মামলায় গ্রেফতার দেখানো হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























