মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:৫২, ২৬ মে ২০২১
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় পানিবাহী ট্যাংকার গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুদ্দিন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। নিহত সাইফুদ্দিন উপজেলার টিলাগাঁও ইউনিয়নের খোরশেদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাইফুদ্দিনের সাথে থাকা আরো দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে মোটরসাইকেলযোগে তিন জন যাচ্ছিলেন। পথে রবিরবাজার রোডের বড়কাপন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পানিবাহী ট্যাংকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আহত তিনজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পানিবাহী ট্যাংকার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























