মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০৯:৫০, ২৮ মে ২০২১
মৌলভীবাজারে বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর তদারকি করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৭ মে) আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এসময় সদর উপজেলার ত্রৈলোক্য বিজয় বাজার, নতুন ব্রিজ, মৌলভীবাজার রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও ঔষধ একই ফ্রিজে সংরক্ষণ করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন ব্রিজ অবস্থিত মেসার্স শাহজালাল ট্রের্ডাসকে ১ হাজার ২ শত টাকা, জীবন ফার্মেসীকে ১ হাজার টাকা, ত্রৈলোক্য বিজয় বাজারে অবস্থিত আক্কাস ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বিমল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। একই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























