ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ২৭ মে ২০২১
আপডেট: ০৯:৩৭, ২৮ মে ২০২১

অলিভ ট্রি কুরআন একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারে অলিভ ট্রি কুরআন একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। একাডেমির প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  হয়।

সোমবার (২৪ মে) বিকেল ২টায় মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও হাফিজ আরাফাত আহমদ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাসজিদে ওমার এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির খতিব শায়েখ মুফতি মনসুর খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন- শারজাহ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ আসাদ বিন জামিল।

উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওলিউর রহমান, মাসুদ আহমেদ চৌধুরী ও গোলাম রাসুল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন- অভিভাবকবৃন্দসহ মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদ হাফেজ শামিম আহমদ, হাফেজ দেলোয়ার হোসেন, হাফেজ তারেক আহমদ, হাফেজ মোহাম্মদ আলী এবং জেনারেল বিভাগের শিক্ষক এইচ এম আবু বকর, আসাদ আহমেদ, আবির হোসেন, হোসেন মঞ্জুর, আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ ইংরেজির বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অলিভ ট্রি কুরআন একাডেমির দুইজন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে এবং দুইজন ছাত্রই মুমতায (গোল্ডেন A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষায় সকল শিক্ষকদের বিশেষ অবদান থাকায় শিক্ষকবৃন্দকে আর্থিক অনুদান ও ক্রেস্ট দিয়ে সম্মানীত করা হয়।

আইনিউজ/এইচকে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়