নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১৯, ২৮ মে ২০২১
কুলাউড়ায় মানববন্ধন করলো জেলা ছাত্র শিবির, পুলিশ বলছে জানেনা!
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার ব্যানারে কুলাউড়ায় মানববন্ধন করলেও থানা পুলিশ বলছে বিষয়টি তারা জানেননা। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টার দিকে পৌর-শহরের স্কুল চৌমুহনীতে নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ মে) বেলা তিনটার দিকে সংগঠনের ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির’ ভেরিফাইড ফেইসবুক পেইজে মৌলভীবাজার জেলা শাখার ব্যানারে কুলাউড়ায় মানববন্ধনের বিষয়টি প্রকাশ হলে এ নিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিবিরের মানববন্ধনের বিষয়ে কিছুই জানিনা।’
মানববন্ধনে সংগঠনের কারা উপস্থিত ছিলেন জানতে স্থানীয় ছাত্র শিবিরের কয়েকজনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও কেউ ফোনকল রিসিভ করেননি।
মানববন্ধনে ছবিতে দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা শাখার ব্যানারে প্রায় ৩০ জনের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মানবববন্ধনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।’
কারা উপস্থিত ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কৌশলগত কারণে মানববন্ধনে কারা উপস্থিত ছিলেন সেটা বলা যাবেনা। সংগঠনের দায়িত্বরত কারো নাম প্রকাশ করতে পারবোনা।’
তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী জানান, ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলা উদ্দিন আহমদ, জেলা কলেজ সম্পাদক দিদার হোসেন, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কুলাউড়া উপজেলা পশ্চিমের সভাপতি মুহিত হোসেন, উপজেলা সাহিত্য সম্পাদক রায়হান আহমদসহ সংগঠনের প্রায় ৪০ জনেরও বেশি নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলা উদ্দিন আহমদের মোবাইলে আলাপ করা হলে তিনি বলেন, কৌশলগত কারণে আমরা মানববন্ধনে উপস্থিতিদের নাম প্রকাশ করছিনা। মানববন্ধনে জেলা শাখার আয়োজনে ৪৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।’
এ বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মৌলভীবাজার শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম বলেন, জামায়াত-শিবিরের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এরা কৌশলে আবারো সংগঠিত হচ্ছে। এরা কৌশলে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের আড়ালে নিজেদের সংগঠনের কর্মীকে সংগঠিত করছে। কুলাউড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে উদাসীন। প্রশাসনের নজরদারী বাড়ানো উচিত এদের কর্মকান্ডের বিষয়ে। নতুবা আবারো দেশে জামায়াত-শিবির মাথাচাড়া দিয়ে ওঠতে পারে।
আইনিউজ/আরডি/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























