ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ২৮ মে ২০২১
আপডেট: ১২:৫২, ২৯ মে ২০২১

আসন্ন বাজেটে শ্রমজীবীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি শ্রমিকফ্রন্টের

আসন্ন বাজেটকে সামনে রেখে শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্ট। শুক্রবার (২৮ মে) মৌলভীবাজারের চৌমুহনা চত্বরে শ্রমিকফ্রন্টের মৌলভীবাজার জেলাশাখার ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানান নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাত আহমেদ, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সদস্য বিপ্লব মাদ্রাজি পাশী, শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক লিটন সুত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে দেশের সম্পদ বৃদ্ধির পাশাপাশি বৈষম্যের মাত্রা বেড়েছে। কয়েক হাজার মানুষ কোটিপতি হওয়ার বিপরীতে কোটি-কোটি মানুষ দরিদ্র থেকে অতি দরিদ্রে পরিণত হচ্ছে। এই শ্রমজীবী দরিদ্র মানুষেরা রাষ্ট্রের খরচের অধিকাংশ যোগান দেয়। গতবছর দেশের মোট রাজস্ব আয়ের ৫০ শতাংশের বেশী এসেছে ভ্যাট আর আমদানী শুল্ক থেকে যার দায় চুড়ান্ত ভাবে ভোক্তা অর্থাৎ সংখ্যাগরিষ্ট দরিদ্র শ্রমজীবী মানুষের উপর পরে।

এছাড়াও নেতৃবৃন্দরা করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, শ্রমিকঘন অঞ্চলে চিকিৎসা কেন্দ্র নির্মাণের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং সার্বজনীন পেনশন চালু করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের উন্নয়নে ব্যয় করা হলে তা বিনিয়োগে পরিণত হয়ে বহুগুণ বৃদ্ধি পেয়ে ফিরে আসবে। আর মালিকদের কে প্রদত্ত অর্থ বিদেশে পাচার হয়ে লন্ডন-কানাডা-আমেরিকায় বেগম পাড়া গড়ে উঠবে। বাজেটে অর্থ বরাদ্দের চিত্রই বলে দেবে সরকার দেশের মানব সম্পদের উন্নতি না কি লুটেরা-পাচারকারীদের উৎসাহিত করতে চায়।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের এক বিরাট জনগোষ্ঠী চা উৎপাদনেও কারোনাকালীন সময়ে তাদের শ্রমে-ঘামে এই সেক্টরকে এগিয়ে নিয়ে গেছে, তাই আসন্ন বাজেটে চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বাজেটে চা শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়নকল্পে থোক বরাদ্দ করতে হবে।

আইনিউজ/রণজিৎ জনি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়