ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ২৯ মে ২০২১
আপডেট: ২৩:২৯, ২৯ মে ২০২১

স্বাধীনতার পঞ্চাশ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আলাপ

পঞ্চাশ বছরের বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। অনুষ্ঠানে লেখক কবি সাংবাদিক শিক্ষকসহ গুণিজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের বেঙ্গল কনভেনশন হলে ’স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; প্রসঙ্গিক আলাপ’ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি মহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন লোক গবেষক আহমদ সিরাজ, রাজনীতিক অপূর্ব কান্তি ধর, লেখক গবেষক দীপংকর মোহান্ত, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক মো. শাজাহান, কবি জাহাঙ্গীর জয়েস, আহমদ আফরোজ, জয়নাল আবেদীন শিবু, সজল আকাশ, সুবিনয় রায়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়