নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
আপডেট: ২২:১২, ২৯ মে ২০২১
বড়লেখায় পুকুরে ডুবে একবোনের মৃত্যু, আরেকবোন আহত
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের একজন মারা গেছে। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার গজভাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিলি বেগম (৩) আর আহত শাম্মী বেগম (৩) উপজেলার গজভাগ গ্রামের ফারুক আহমদের মেয়ে।
পরিবার ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমে তারা হয়তো পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
দুই জমজ শিশুর চাচাতো ভাই মারুফ আহমদ ঘটনা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, দুপুরে বাড়ির সকলের অগোচরে মিলি বেগম ও শাম্মী বেগম বাড়ির পাশে পুকুরঘাটে যায়। প্রচন্ড গরমে হয়তো তারা গোসল করতে পানিতে নামে। এরই মধ্যে বাবা-মা তাদেরকে খুঁজতে শুরু করেন। পরে পানিতে ডুবু ডুবু অবস্থায় আহত শাম্মী বেগমকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। মিলি বেগমকে কোথাও না পেয়ে পরে পুকুরে নেমে তার লাশ উদ্ধার করা হয়েছে।
আইনিউজ/লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























