ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৩০ মে ২০২১
আপডেট: ১৭:৩৫, ৩১ মে ২০২১

কমলগ‌ঞ্জে ইউ‌পি চেয়ারম্যান আ.লীগ নেতা জু‌য়েল আহমদ‌কে হত্যার হুমকি

আওয়ামী লীগ নেতা জু‌য়েল আহমদ‌

আওয়ামী লীগ নেতা জু‌য়েল আহমদ‌

মৌলভীবাজা‌রের কমলগঞ্জ উপ‌জেলার ৪নং শম‌শেরনগর ইউ‌নিয়ন প‌রিষ‌দের দুইবা‌রের নির্বা‌চিত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা জু‌য়েল আহমদ‌কে হত্যার হুম‌কি দেওয়ার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য তিনি কমলগঞ্জ থানায় জি‌ডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত জিডি সু‌ত্রে জানা যায়, গত শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টা ৩৫ মি‌নি‌টের সময় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জু‌য়েল আহমদ এর ব্য‌ক্তিগত মোবাইল (০১৭৩৭৮০০১২৪) নাম্বা‌রে +২৫৪১৯৪৩৩ নাম্বার থে‌কে অজ্ঞাতনামা ব্য‌ক্তি ফোন করে বি‌ভিন্ন ধর‌নের প্রাণনা‌শের হুম‌কি প্রদর্শন ক‌রে ব‌লে যে, আজ রা‌তে (শরিবার) উনার প্রাণনা‌শের সম্ভাবনা র‌হিয়া‌ছে। প‌রে তাৎক্ষ‌ণিকভা‌বে তি‌নি (জু‌য়েল আহমদ) শম‌শেরনগর পু‌লিশ ফাঁড়িকে বিষয়‌টি অব‌হিত করেন। পরে ফাঁড়ির উপ পরিদর্শক মো: শাহ আলম ইউপি চেয়ারম্যান জু‌য়েল আহমদ এর সিংরাউলীস্থ বা‌ড়ি‌তে যান এবং আলাপ আ‌লোচনা শে‌ষে নিরাপত্তা ও আইনানুগ সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন।

এ ঘটনায় চেয়ারম্যান জানমাল ও ভ‌বিষ্যৎ নিরাপত্তার স্বা‌র্থে রোববার কমলগঞ্জ থানায় এক‌টি ‌জি‌ডি (সাধারণ ডা‌য়েরী) ক‌রেন। জিডির নং ১২১৭ তা‌রিখ ৩০/০৫/২০২১ইং।

এ ব্যাপা‌রে শম‌শেরনগর ইউ‌পি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জু‌য়েল আহমদ ফোনে প্রাণনাশের হুমকি ও জি‌ডির সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ধর‌নের সংস্কৃ‌তি শম‌শেরনগ‌রে অতী‌তে ছিল না। বর্তমা‌নে এর আ‌বির্ভা‌বে এলাকায় একটা অশ‌নিসং‌কেত। জুয়েল আহমদ শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমলগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ ইয়ার‌দৌস হাসান ব‌লেন, থানায় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ কর্তৃক সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‌তা‌কে ইন্টার‌নেট নাম্বার থে‌কে কল দি‌য়ে প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় জি‌ডি ক‌রেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়