শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৫:১১, ৩১ মে ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০০ গাছ লাগাচ্ছে উদ্দীপ্ত তারুণ্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার বিকেলে উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে ও জননী নার্সারির সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়ক হৃদয় দাশ শুভ, সনেট দেব চৌধুরী, সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার প্রমুখ।

পরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো হয়।
সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার বলেন, ২০১৯ সালে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই সংগঠনটির কার্যক্রম শুরু করি। আমরা ঈদ ও পূজায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, মুক্তিযোদ্ধা সম্মাননা, বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, করোনাকালে সচেতনতা ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছি।
উদ্দীপ্ত তারুণ্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই সপ্তাহে ২০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। রোববার তার উদ্বোধন করা হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























