মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:১৪, ৩১ মে ২০২১
মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস থেকে দীপ্ত বণিক (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দীপ্ত মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের মৃত সেবাল চন্দ্র বণিকের ছেলে। তিনি একটি জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন। মাকে নিয়ে পশ্চিমবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার বোনের স্বামী দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ। সেই সুবাদে দীপ্ত প্রায়ই ছাত্রাবাসে আসা যাওয়া করতেন।
পরিবার ও হোস্টেল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছাত্রাবাসের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা লাগানো দেখেন অন্যরা। পরে এক শিক্ষকের সহযোগিতায় দরজা ভেঙে রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দীপ্তকে দেখতে পান তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক আইনিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। আমরা আরো অনুসন্ধান করব। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আইনিউজ/কেএইচএস/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























