নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৯, ১ জুন ২০২১
স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
স্বাস্থ্যবিধি মেনে ও সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে সারা দেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্র জোটের আহ্বানে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টায় শহরের চৌমুহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব। ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদের সদস্য সুমন কান্তি দাশ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ ও শহর শাখার সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম।
এ সময় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য যথাযত যুক্তি তুলে ধরেন। অন্যথায় জাতি শিক্ষা নামক মেরুদণ্ড হারিয়ে অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত হবে বলেও তারা জানান।
আইনিউজ/এএ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























