ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ১ জুন ২০২১
আপডেট: ০০:১৩, ২ জুন ২০২১

মৌলভীবাজারের ২ লাখ ৪৩ হাজার শিশুরা পাবে ভিটামিন এ প্লাস

মৌলভীবাজারে এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ৫শত ১৯জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পক্ষকাল ব্যাপি চলবে এ কার্যক্রম। আর করোনা টিকা মজুদ না থাকায় ২য় ডোজ দেয়া বন্ধ রয়েছে। এক সভায় এসব তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

মঙ্গলবার (১ জুন) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই ভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিভিল সার্জন অফিসের ডা. রবি-উস-সামী, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন।

এছাড়াও সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, আগামী ৫ জুন থেকে পক্ষকাল ব্যাপী জেলার ৭টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাসের শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করতে জেলায় ১ হাজার ৭শত ৩৮টি কেন্দ্রে ২শত ৪৪ জন সুপারভাইজার, ৩ হাজার ৩শত ৯০ জন স্বেচ্ছাসেবক, ২ শত ৪৫ জন স্বাস্থ্যকর্মী, ২ শত ৪২ জন পরিবার কল্যাণ সহকারী কাজ করবে।

স্থায়ী ও অস্থায়ী টিকাদান ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। করোনা ভাইরাসের কারণে এবার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়াও চা=বাগান, পানপুঞ্জি ও হাওর অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টার্গেট শিশুরা যেন সবাই ভিটামিন এ প্লাস খেতে পারে সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম ও গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চান সিভিল সার্জন।

তিনি আরও জানান, জেলায় করোনা ভাইরাসের টিকা ১ম ডোজ ৬৭ হাজার ৫শত ৬৭ জনকে দেয়া হয়েছে আর ২য় ডোজ দেয়া হয়েছে ৫৪ হাজার ৮ শত ১২ জনকে। টিকা মজুদ না থাকায় ১২ হাজার ৭শত ৫৫ জনকে করোনা ভাইরাসের টিকা ২য় ডোজ দেয়া হয়নি। প্রয়োজনীয় এস্ট্রাজেনেকা টিকা বরাদ্ধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জেলায় দুই ধাপে মোট ১২ হাজার ২শত ৮৮ ভায়াল টিকা এসেছিলো।

সভায় সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বকশী ইকবাল আহসদ, সরওয়ার আহমদ, সালেহ এলাহী কুটি, নুরুল ইসলাম, সালাহ উদ্দিন ইবনে শিহাব, বিকুল চক্রবর্ত্তী প্রমুখ।

আইনিউজ/পিডি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়