ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ২ জুন ২০২১
আপডেট: ২১:৩৩, ২ জুন ২০২১

রাজনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, প্যানেল চেয়ারম্যান মুক্তি চত্রুবর্তী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়