মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৪৫, ৩ জুন ২০২১
করোনামুক্ত হওয়ার পর মৌলভীবাজারে ব্যবসায়ীর মৃত্যু
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের সাবেক ব্যবসায়ী শাহীন আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামে।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।
তিনি হৃদরোগ ছাড়াও কিডনি ও লাংস সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৬-৭ মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ হলেও এরপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। হৃদযন্ত্র বড় হয়ে যায় এবং দুটি বাল্ব নষ্ট হয়ে যায়। লাংস বা শ্বাসতন্ত্রে পানি দেখা দেয়। কিডনিও নষ্ট হওয়ার দিকে যাচ্ছিল।
আজ (৩ জুন) বেলা ৩.৩০টায় বাহারমর্দান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























