কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১২:২৯, ৪ জুন ২০২১
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজার জেলা সমবায় পরিদর্শক গুরুতর আহত
প্রতীকী ছবি
জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মিনার আলী (৪৫)। গত বুধবার (২ জুন) সকাল ৯টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় এ ঘটনাটি ঘটে।
পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, জমির সীমানা কাটা নিয়ে উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে মিনার আলীর সাথে একই এলাকার জিতেন্দ্র বৈদ্য (নিখিল মাস্টার) এর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার জমির সীমানা কাটা নিয়ে উভয় পক্ষের বাক-বিতণ্ডার এক পর্যায়ে জিতেন্দ্র বৈদ্য কোদালের গোড়ালি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন মিনার আলী (৪৫)।
এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শমশেরনগর ফাঁড়ির এসআই আব্দুর রহমান এবং এএসআই এনামুল হক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা মিনার আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জিতেন্দ্র বৈদ্য (নিখিল মাস্টার) জানান, মিনার আলী আমাদের জমিতে জোরপূর্বক গর্ত করে রাখে। প্রতিবাদ করলে মিনার ও তার ভাগিনারা আমাদের বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় আমাদের চারজন আহত হন। বেরিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির কলাপসিবল গেইটে ধাক্কা লেগে মাথায় জখম হয়। এ ঘটনায় আমরা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি:) মোশারফ হোসেন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























