কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১২:০০, ৪ জুন ২০২১
বিভাগীয় কমিশনারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন ও বন্যপ্রাণী অবমুক্তকরণ
সিলেট বিভাগের নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন।
“মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে প্রাণী ও মানুষের সমতার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসেন। তিনি উদ্যান এলাকা পরিদর্শন করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের বন বিশ্রামাগার এলাকায় ৫টি গন্ধগকুল, ১টি অজগর সাপ ও ১টি তক্ষক অবমুক্ত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও বৃক্ষরোপনের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।
আইনিউজ/সাজু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























