শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১২:৪২, ৪ জুন ২০২১
প্রধানমন্ত্রীর উপহার: গৃহহীন ত্রিপুরা পরিবার পেল পাকা ঘর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরা পল্লীর ক্ষৃুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীন ১০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকালে ডলুছড়ার ত্রিপুরা পল্লীতে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার,মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে তিনি ত্রিপুরা জনগোষ্ঠীর ১০টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সদর ইউ পি, চেয়ারম্যান ভানুলাল রায়, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নতুন ঘরের চাবি হাতে পেয়ে ত্রিপুরাদের মুখে হাসি লক্ষ্য করা যায়।
আইনিউজ/সাজু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























