শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৬:২৫, ৪ জুন ২০২১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম ‘জাতীয় চা দিবস’ পালিত
চায়ের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে প্রথম ‘জাতীয় চা দিবস’।
শুক্রবার (৪ জুন) সকালে শ্রীমঙ্গলের বিটিআরআই চা-গবেষণা কেন্দ্রে চা-বোর্ডের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশে আবিস্কৃত ২৩টি চায়ের জাত, চা ফ্লেভারের বিস্কুট, সাবান ও মাস্ক প্রদর্শন করা হয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিত চা দিবসের প্রতিপাদ্য হলো ‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা–শিল্পের প্রসার’। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) পরিচালক চা-বিজ্ঞানী ড. মোহাম্মদ আলী। আরও বক্তব্য রাখেন চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মো. শিবলী, সিনিয়র এএসপি মো. শহিদুল হক।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চা গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানীক কর্মকর্তা ড. শেফালী বুনার্জী। এতে চা-বিজ্ঞানী ও চা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চা-সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে চায়ের প্রায় পৌনে দুইশ বছরের ইতিহাস। এ পর্যন্ত দেশে ২১টি উচ্চফলনশীল জাতের ক্লোন অবমুক্ত করা হয়েছে।

চায়ের উন্নয়নটা শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তিনি ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত প্রথম বাঙালি হিসেবে চা-বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি রিসার্চ স্টেশনকে গবেষণা কার্যক্রম জোরদার করে উচ্চ ফলনশীল জাতের ক্লোন চা গাছ উদ্ভাবনের নির্দেশনা দেন।
সর্বপ্রথম বঙ্গবন্ধুর নির্দেশে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এবং চট্টগ্রামের কর্ণফুলি চা বাগানে উচ্চফলনশীল জাতের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























